সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
টুঙ্গিপাড়ায় আশ্রায়ন কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরন | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় আশ্রায়ন কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছে অসহায় ও দরিদ্র মানুষ। তাই করোনা মোকাবেলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আশ্রয়ন কেন্দ্র গুলোর দুঃস্থ ও অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার পাটগাতী, বর্নি, কুশলী, গোপালপুর ইউনিয়নের ৯ টা আশ্রয়ন কেন্দ্র ও গুচ্ছ গ্রামের ৩’শ পরিবারের মাঝে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি রসুন। এসময় টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলি নূর, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা সহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।