সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টিকটক ভিডিও বানাতে গিয়ে মরার দশা! | চ্যানেল খুলনা

টিকটক ভিডিও বানাতে গিয়ে মরার দশা!

ফেনীর দাগনভূঞা উপজেলায় সংগীত ভিডিও প্ল্যাটফরম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটকের ভিডিও ক্লিপ বানাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুই যুবক।

মঙ্গলবার রাতে ফেনী নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের তেমুহনী নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোহাম্মদ মহিউল (২১) দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্তরপুরের রফিকুল ইসলামের ছেলে ও মোহাম্মদ ফায়েল (২১) সিন্দুরপুরের মৃত আবদুল মালেকের ছেলে।

জানা যায়, টিকটক ভিডিও ক্লিপ করতে গিয়ে ফেনী নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের তেমুহনী নামক স্থানে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশা দেয়। এর পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনতু চক্রবর্তী জানান, আহতদের মধ্যে মহিউলের মাথায় ও হাতে আঘাত পায়; অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপর আরোহী ফায়েলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।