সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
টিকটকের জের ধরে কয়রায় ভ্যান চালক ইমরানকে হত্যা আসামীরা আটক | চ্যানেল খুলনা

টিকটকের জের ধরে কয়রায় ভ্যান চালক ইমরানকে হত্যা আসামীরা আটক

টিকটক তৈরি করে ফেসবুকে ছাড়াকে কেন্দ্র করে অকালে প্রাণ দিতে হল ভ্যান চালক ইমরান (১৮) কে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে হত্যার মূল আসামীসহ আরও কয়েক জনকে আটক করে জিঙ্গাসাবাদ করছে পুলিশ। ঘটনাটি কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামের খেজুরবাগ মসজিদের নিকটস্থ ব্রীজের উপর। বিভিন্ন সূত্রে জানা গেছে, ৪ নং কয়রা গ্রামের রমজান সরদারের ২ পুত্র আমিরুল (২৮) ও জামিরুল (২৫) দীর্ঘদিন ভারতে অবস্থান করেন এবং দু’ ভাই ফেসবুকে টিকটিক অভিনেতা। তারা সম্প্রতি বাড়ী ফিরে পাশের ৩ নং কয়রা গ্রামের মোশাররফ গাজীর পুত্র লাবিব (২৩) কে বিভিন্ন সময় মারধরের হুমকী দেয়। কারণ হিসেবে জানা যায় আমিরুল , জামিরুল ফেসবুকে টিকটি ছাড়লে উক্ত লাবিব ও তার কয়েকজন বন্ধু খারাপ মন্তব্য করে। যে কারনে ভারত থেকে ফিরে দু’ ভাই লাবিব গংদের খুঁজতে থাকে। সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে আমিরুল জামিরুল লাবিব ও তার বন্ধুদের মারতে গেলে পালিয়ে গিয়ে একই দিন সন্ধ্যায় লাবিব ও তার বন্ধুরা ইমরানের ভ্যানে খেজুরবাগ মসজিদের পিছনে ব্রীজের উপর ইমরান কে ভ্যানে রেখে আমিরুল জামিরুল কে খুঁজতে যায়। কিন্তু লাবিব গংরা তাড়া খেয়ে পালিয়ে গেলে ইমরানকে লাবিবের লোক মনে করে আমিরুল ও তার ভাই তাকে রড দিয়ে আঘাতসহ ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন জায়গীরমহল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে খুলনায় প্রেরণ করেন। পরে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায়। পুলিশ জানায়, এ ঘটনায় আমিরুল, জামিরুল সহ আরও কয়েকজনকে আটক করে জিঙ্গাসাবাদ করা সহ মামলার প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।