সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

ঝিনাইদহে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনটির সিনিয়র যুগ্ম মহা-সচিব মোঃ আব্দুস সামাদ শফি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ। প্রধান
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ তাজিমূল ইসলাম শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ- সভাপতি প্রভাত রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হুমায়ন কবীর পন্ডিত, শেখ
শামীম কামাল, মোঃ শাহ আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক বাবুল আখতার। এতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আলোচনা সভা শেষে খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। এসময় বক্তারা সরকারের কাছে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।