সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহে নবগঙ্গা নদী সংলগ্ন ঝাপই খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের রিপন মন্ডলের ৬ বছর বয়সী ছেলে লামিম হোসেন তার মামাতো ভাই পার্শ্ববর্তী আড়য়াকান্দি গ্রামের উজ্জল মন্ডছের ছেলে ৭ বছর বয়সী আপনকে সাথে নিয়ে দোগাছি গ্রামের খালে ছিপ নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। খালের ¯্রােতের পানিতে ভেঁসে গেলে দোগাছি গ্রামের রশীদের মেয়ে ইয়াসমিন দেখতে পায়। তখন আসপাশের লোকদের জানালে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।