সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় প্রতিবন্ধীসহ ২ জন আটক | চ্যানেল খুলনা

ঝিনাইদহে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় প্রতিবন্ধীসহ ২ জন আটক

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ৫ বছর আগে গাছ থেকে
পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙ্গে যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার
হরিহরনগর গ্রামের রবিউল হোসেনের ছেলে জালাল হোসেন (৩৫)। এরপর থেকে
চলার শক্তি হারিয়ে ফেলেন তিনি। চলেন হুইল চেয়ারে। এই প্রতিবন্ধীতাকে
পুঁজি করে শুরু করেন মাদক ব্যবসা। কেউ দেখলে বোঝার উপায় নেই তার শরীরে
অভিনব কায়দায় রাখা হয় ফেন্সিডিল। রোববার জীবননগর থেকে ইজিবাইক
যোগে শরীরের সাথে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময়
কোটচাঁদপুরের কাগমারী এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ জালাল
হোসেন ও ইজিবাইক চালক রাজু মন্ডলকে আটক করে ডিবি।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন
সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জীবননগর থেকে কোটচাঁদপুরের
কাগমারী এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে
এস আই আব্দুল আলীম, এএসআই ওবাইদুর রহমান, রবিউল ইসলাম কাগমারী
এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় একটি ইজিবাইকে তল্লাসী করে
প্রতিবন্ধী চাদর ও পোশাকের নিচ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা
হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।