সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা | চ্যানেল খুলনা

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহের কালীগঞ্জে আজ মঙ্গলবার দুপুরে একটি কুকুরের কামড়ে ছয়জন জখম হয়েছেন। উপজেলার পাইকপাড়া গ্রাম ও কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনী এলাকায় এ ঘটনা ঘটে। জখমদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে নলপাঙ্গা সড়ক ধরে একটি কালো রঙের কুকুর পাইকপাড়া গ্রামে আসে। এ সময় কুকুরটি একে একে পাঁচজনকে কামড় দেয়। পরে একই সড়ক ধরে কুকুরটি কালীগঞ্জ বাজারে প্রবেশ করে।

পুরাতন হাটচাঁদনী এলাকায় এসে কুকুরটি আসুম কাজি নামে এক ব্যবসায়ীর ওপর হামলা করে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা পাইকপাড়া গ্রামের ভ্যানচালক ইসমাইল হোসেন বলেন, `আমি ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এসময় একটি কুকুর আচমকা আমার উপর ঝাঁপিয়ে পড়ে কামড় দেয়। একই সময় পাইকপাড়া গ্রামের নারীসহ আরো চারজনকে কামড় দেয়।’

কুকুরের কামড়ে জখম আসুম কাজি বলেন, `আমার বাড়ি উপজেলার দুধরাজপুর গ্রামে। আমি ব্যবসার জন্য মাল নিতে দুপুরে কালীগঞ্জ শহরে এসেছিলাম। হঠাৎ একটি কুকুর আমার উপর ঝাঁপিয়ে পড়ে হাতের একটি আঙুলের আংশিক ছিঁড়ে ফেলে। এ ছাড়া আমার পরিহিত জামাও প্যান্ট ছিঁড়ে ফেলে। পরে সেখানে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার ছানা জানান, কুকুরের কামড়ে জখম ছয়জন হাসপাতালে এসেছিলেন। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরবর্তী ভ্যাকসিন নেওয়ার সময় উল্লেখ করে চিকিৎসাপত্রও দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।