সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝালকাঠির বিআরটিএ ও ডিপিইও অফিসে দুদকের ঝটিকা অভিযান | চ্যানেল খুলনা

ঝালকাঠির বিআরটিএ ও ডিপিইও অফিসে দুদকের ঝটিকা অভিযান

চ্যানেল খুলনা ডেস্কঃঝালকাঠিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (ডিপিইও) ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের বরিশাল অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. আল আমিন ও সহকারী পরিদর্শক কমল চক্রবর্তী এ অভিযানে অংশ নেয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঝালকাঠি বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়। এ সময় বিআরটিএ সহকারী পরিচালক মো. আইউব আনছারীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন দুদক টিম।

অভিযানে বরিশাল থেকে আসা কলেজছাত্র মো. রাব্বি নামে একজনের কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকায় তা জব্দ করা হয়। রেজিস্টারে লিপিবদ্ধ থাকলেও অনলাইনের সফটওয়ারে লিপিবদ্ধ না করা, তথ্য হালনাগাদ না করা, কোনো পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স না করার বিষয়টি অভিযানে প্রমাণিত হয়। পরে দুদক টিম বিআরটিএ অফিসের অনিয়ম দুর্নীতির বিষয়গুলো নোট করে হুঁশিয়ারি প্রদান করেন।

পরে বিকাল সাড়ে ৩টায় বিআরটিএ অফিসের অভিযান শেষ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (ডিপিইও) অভিযান পরিচালনা করে দুদকের ওই টিম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

নারায়ণগঞ্জে ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার

মামলা নেওয়ায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।