সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা | চ্যানেল খুলনা

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জে জ্বালানি, ভোজ্যতেল ও এলপি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না উপজেলার দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে জানা গেছে, বাবুগঞ্জে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল ও গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেন এবং বেশি দামে বিক্রি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে প্রশাসন অভিযান চালায়। এ সময় দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের ব্যবসায়ী মনির সরদারের কাছে ২ হাজার ৩০০ লিটার জ্বালানি তেল, একই এলাকার নতুনহাটে এস এ করপোরেশনের মালিক আসিফ ইকবালের কাছে অর্ধশত এলপিজি সিলিন্ডার এবং রহমতপুর এলাকায় এস এম ট্রেডার্সের মালিক মাহবুব আলমের দোকানে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুত পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, জ্বালানি তেল মজুতের দায়ে মনির সরদারকে ১০ হাজার টাকা, এলপিজি মজুতের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং এস এম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।