সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জোড়াগেটের ৬ নম্বর ঘাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

জোড়াগেটের ৬ নম্বর ঘাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খুলনার অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফ আয়মান–২ ও এমভি ক্রাউন–৩ লাইটার ভেসেলের মাঝখানে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এমভি তাওছীফের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুইটি লাইটার ভেসেলের মাঝখানে যান। এ সময় তিনি ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খুলনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ-পুলিশকে অবহিত করে। খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

নৌ-পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, খবর পেয়ে সত্যতা নিশ্চিত করার পর জরুরি টিম ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। লাশটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

খুলনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রথম দফায় কৃষিকার্ড পাচ্ছেন খুলনার ২৩ হাজার ১০৫ কৃষক

খুলনার হোটেল টাইগার গার্ডেনে আগুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।