সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে আরেকটি জুলাই বিপ্লব হবে : মাহফুজুর রহমান | চ্যানেল খুলনা

জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে আরেকটি জুলাই বিপ্লব হবে : মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ভোট শুধু কারচুপি নয়, ভোট ডাকাতি করা হয়েছে। যে জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের ওপর নির্যাতন করা হচ্ছে, হামলা করা হচ্ছে, মা-বোনদের ইজ্জতহানি করা হচ্ছে। আমরা সেসব নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, ১১ দলের টার্গেটকৃত নেতাদের ফলাফল ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে প্রশাসনের সহায়তায়। পূর্ববর্তী সিইসিদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। এগুলোর সঠিক সিদ্ধান্ত না পেলে পরিণতি অন্যরকম হতে পারে।

তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে আরেকটি জুলাই বিপ্লব হবে। আবু সাঈদ থেকে শুরু করে ওসমান হাদি পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এর ব্যত্যয় জনগণ মেনে নেবে না। সোমবার রাতে খালিশপুর থানাধীন বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী কার্যালয়ের অডিটোরিয়ামে খুলনা-৩ আসনের নির্বাচন পরবর্তী ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

৭ নং ওয়ার্ড আমীর আলমগীর হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা সিদ্দিকুর রহমান, মুনসুর আলম চৌধুরী, বিএল কলেজের সাবেক ভিপি মো. জাহাঙ্গীর কবির, মনিরুজ্জামান, নজরুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুল মালেক, মোশারফ সেখ, আশরাফ হোসেন, মো. আশিক, মোহাম্মদ সিয়াম, শ্রমিক নেতা মুজাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

মাহফুজুর রহমান আরও বলেন, ভোট ডাকাতরা সংসদে, আর আমরা নির্যাতিত জনগণের পক্ষে রাজপথে। অথচ আমরা রক্ত দিয়েছি ভোটের অধিকারের জন্য। আর সেই ভোট দেওয়ার অপরাধে আমাদের মাকে ধর্ষণ করা হচ্ছে, বোনদের পেটে লাথি মারা হচ্ছে। ১৭ বছর জনগণ এজন্য লড়াই করেনি। তিনি বলেন, ড. ইউনূস যেদিন লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন সেদিনই নির্বাচনের ডিসিশন হয়ে গেছে। আমাদের কর্মীদের ওপর হামলা, নির্যাতন, ধর্ষণ করে যেভাবে ফ্যাসিবাদীরা ক্ষমতায় থাকতে পারেনি, তারেক রহমানও থাকতে পারবেন না।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

খুলনা চেম্বারের ভোট গ্রহণে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।