সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা পরিবার : সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা পরিবার : সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি :: জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে প্রায় ৯ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে পিরোজপুরের এক মুক্তিযোদ্ধা পরিবার। অন্যায় ভাবে এক যুবককে মারধর করার ঘটনায় সাক্ষী দেওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মুক্তিযোদ্ধা পরিবারের উপর। ঘটনার দুই দিন পরই হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বসত বাড়ি ও আসবাবপত্র। এরপর বাড়ি ও এলাকা ছেড়ে দেওয়ার হুমকি দিলে,জীবন বাঁচাতে স্বজনদের বাড়িতে আশ্রয় নেয় এই পরিবার। ঘটনাটি ঘটেছে জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের দাশেরকাঠি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আজ সকালে পিরোজপুর শহরে এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। এসময় লিখিত অভিযোগে সাংবাদিকদের ভুক্তভোগী পরিবার জানায়, প্রথম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দাশেরকাঠি ৩নং ওয়ার্ডে এক ইউপি সদস্যের পক্ষে কাজ করায় মোঃ আজাদ খান নামের এক যুবককে ব্যাপক মারধর করে হাসপাতালে পাঠায়। এঘটনায় মামলা হলে পুলিশ ঐ এলাকায় তদন্তে গেলে ঘটনার সাক্ষী দেন মুক্তিযোদ্ধা পরিবারের ছোট ছেলে হাফিজুর রহমান হিমেল। এতেই ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রভাবশালী সুমন খান ও মিরাজ মীরের একটি সন্ত্রাসী বাহিনী দুই দফায় হামলা চালায় তাদের বাড়িতে। এবং মারধর করে বাসা ও এলাকার ছাড়ার হুমকি দেয়। এঘটনায় মুক্তিযোদ্ধা পরিবার কাউখালী থানায় একটি মামলা দায়ের করেও সঠিক বিচার না পাওয়ায় সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এবং তাদের নিজ বাড়িতে বসবাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

বসতবাড়িতে আগুন, মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।