সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি | চ্যানেল খুলনা

জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি

প্রতিবেদক

জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিতের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

এখন থেকে জিম্বাবুয়েকে আর কোনো তহবিল প্রদান করবে না আইসিসি। এ ছাড়া আইসিসির কোনো ইভেন্টেও জিম্বাবুয়ে ক্রিকেট দল অংশ নিতে পারবে না।

আইসিসি চেয়ারম্যান শংকর মনোহার বলেন, ‘আমরা অবশ্যই ক্রীড়াঙ্গন রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখব। জিম্বাবুয়ে যেটা করেছে সেটা আইসিসির গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এটা চলতে দিতে পারি না।’

গেল মাসে জিম্বাবুয়ে সরকার ওই দেশের পুরো ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করে একটি মধ্যবর্তী কমিটি করে দেয়। এরপরই আইসিসি এই সিদ্ধান্ত নেয়।

তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি জিম্বাবুয়ে সরকার ও বোর্ডের প্রতিনিধিদের বক্তব্য শুনেছে।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে আগামী অক্টোবরের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

‘আমরা এখানে বলির পাঁঠা হতে আসিনি’, চীনকে চমকে দিয়ে বাংলাদেশ কোচ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টেস্ট সিরিজ, সূচি চূড়ান্ত

সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা-শমিতরা!

ভোটার হলেন সাকিব, ভোট কি দিতে পারবেন

ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।