সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জাহাজে গুলি চালিয়ে ইরান জানান দিল, হরমুজ তাদের নিয়ন্ত্রণে | চ্যানেল খুলনা

জাহাজে গুলি চালিয়ে ইরান জানান দিল, হরমুজ তাদের নিয়ন্ত্রণে

বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার সমুদ্র নিরাপত্তা ও শিপিং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা গেছে, একটি তেলের ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গানবোট থেকে গুলি চালানো হয়। ঘটনাটি ওমান উপকূল থেকে প্রায় বিশ নটিক্যাল মাইল উত্তর পূর্বে ঘটে। তবে জাহাজ ও ক্রুরা নিরাপদ রয়েছে।

শিপিং সূত্রগুলো জানায়, প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোকে ইরানের পক্ষ থেকে রেডিও বার্তায় সতর্ক করা হয় এবং জানানো হয়, এই পথ দিয়ে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

এর আগে একই এলাকায় একাধিক তেলের ট্যাংকার চলাচল করতে দেখা যায়, যা সাম্প্রতিক উত্তেজনার মধ্যে বড় ধরনের নৌ চলাচল হিসেবে বিবেচিত হচ্ছিল।

বিশ্লেষকদের মতে, এ ঘটনার মাধ্যমে হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং সামরিক নিয়ন্ত্রণ আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

সীমান্তে ‘পুশব্যাক’ শঙ্কা: নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করতে বাংলাদেশকে ভারতের আহ্বান

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।