সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জায়েদ খানকে অভিনেত্রী বললেন ‘আমি মা হতে চাই’ | চ্যানেল খুলনা

জায়েদ খানকে অভিনেত্রী বললেন ‘আমি মা হতে চাই’

নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ঠিকানা এবার নতুন টক শো নিয়ে হাজির হচ্ছে— ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানে নিয়মিত সঞ্চালক হিসেবে থাকছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রতি শুক্রবার রাতের পর্দায় তিনি হাজির হবেন এক ভিন্নধর্মী পরিবেশনায়।

৪ জুলাই শুরু হয়েছে এই টক শোর প্রথম পর্ব, যেখানে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কথোপকথনের এক পর্যায়ে উপস্থাপক জায়েদ খান তিশার আগামীর লক্ষ্য জানতে চাইলে তিশা বলেন, তিনি মা হতে চান।

টক শোতে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ তিশা জবাব দেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।’

তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই।
লুকানোরও কিছু নেই।’

প্রতি শুক্রবার রাতে জায়েদ খান পর্দায় হাজির হবেন অনুষ্ঠানটি নিয়ে। জানা গেছে, স্বদেশ ও প্রবাসী— দুই প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সাজানো এই অনুষ্ঠানে থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।