সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড | চ্যানেল খুলনা

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দুইটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন।

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা রাশেদ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুইটি মামলা দায়ের করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেন।

রায়ে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনি এলাকা সরেজমিনে পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়। পরিদর্শনকালে মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই বলে ধরা পড়ে। এ সময় আমির হামজার আইনজীবী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুল স্বীকার করেন এবং আদালতে জবানবন্দি দেন।

রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী রাশেদ আহমেদ বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। তবে এখনো পুরোপুরি রায় কার্যকর হয়নি। সংশ্লিষ্ট এলাকায় এ ধরনের ব্যানার-পোস্টার এখনো ঝুলে আছে। বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’

রায়ে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধিমালা, ২০২৫-এ উল্লিখিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

ব্রাজিলের পরাজয়ে প্রতিপক্ষের ট্রল, ফাঁস নিলেন সমর্থক

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।