সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘জাব উই মেট’ কি ফিরবে? সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক | চ্যানেল খুলনা

‘জাব উই মেট’ কি ফিরবে? সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক

বলিউড নির্মাতা ইমতিয়াজ আলির কালজয়ী সিনেমা ‘জাব উই মেট’। এই সিনেমার ‘গীত’ ও ‘আদিত্য’ চরিত্র দুটি আজও দর্শকদের মনে গেঁথে আছে। এই চরিত্র দুটিতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর ও শাহিদ কাপুর। দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে প্রশ্ন ছিল, ছবিটির সিক্যুয়েল বা দ্বিতীয় কিস্তি কি কখনো আসবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন পরিচালক নিজেই।

ইমতিয়াজ স্পষ্ট জানিয়েছেন, ‘জাব উই মেট’ বা ‘তামাশা’র মতো সিনেমার সিক্যুয়েল তৈরির কোনো পরিকল্পনা বর্তমানে তার নেই। এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলি জানান, সামাজিকমাধ্যম বা বিভিন্ন মহলে তিনি প্রায়ই ‘জব উই মেট টু’ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি এর আগেও ‘লাভ আজ কাল টু’ নির্মাণ করেছিলাম, কিন্তু সেটি দর্শক সেভাবে গ্রহণ করেননি। তাই সিক্যুয়েল মানেই যে তা সফল হবে বা দর্শক ভালোবাসা দেবে, এমন কোনো নিশ্চয়তা নেই।’

ইমতিয়াজ আরও যোগ করেন, একজন নির্মাতা হিসেবে কোনো গল্প যদি তাকে প্রবলভাবে আকর্ষণ না করে, তবে তিনি তা নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তার মতে, ‘জাব উই মেট’-এর মতো কিছু কাজ যেভাবে আছে, সেভাবেই থাকা ভালো; এগুলো নতুন করে স্পর্শ না করাই শ্রেয়।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পায় ‘জাব উই মেট’ এবং ২০১৫ সালে মুক্তি পায় ‘তামাশা’। এই দুটি সিনেমাই ইমতিয়াজ আলির ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত। বর্তমানে তিনি কোনো গাণিতিক হিসাব বা পেশাদার পদক্ষেপের চেয়ে গল্পের গুণগত মানের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।