সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতীয় শোক দিবসে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি | চ্যানেল খুলনা

জাতীয় শোক দিবসে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালন উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) পক্ষ থেকে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কমসূচির মধ্যে রয়েছে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে ১৪ আগস্ট খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর শোকবার্তা প্রচার। ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে খুকৃবি ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম সকাল ৮টায় দৌলতপুর দেয়ানাস্থ দেয়ানা মোহাম্মাদীয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিয়ে। সকাল ৯টায় বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনায় দৌলতপুরস্থ বনিক পাড়া সার্বজনীন পূজা মন্দিরে প্রার্থনা। খুকৃবি ক্যাম্পাসে সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ ও মাস্ক বিতরণ, সকাল সাড়ে ১০টায় শোক র‌্যালি, সকাল ১১টায় মাননীয় ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের অংশগ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বেলা ১২টায় খুকৃবি শিক্ষক সমিতির পরিচালনায় বঙ্গবন্ধুর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় দৌলতপুর দেয়ানাস্থ দেয়ানা মোহাম্মাদীয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিয়ের এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে খুকৃবি ক্যাম্পাসে জাতীয় পতাকা ও কালো পতাকা অবনমন করা হবে। এ সকল কর্মসূচিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে খুলনা বিএনপির শোক

জনগণের পরামর্শ ও মতামতে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব : কেডিএ চেয়ারম্যান

জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়ার দল বিএনপি নয়: শফিকুল আলম তুহিন

বিএল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজি: কার্যক্রম উদ্বোধন

খুলনা জেলা জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।