সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার অসন্তোষ প্রকাশ | চ্যানেল খুলনা

জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার অসন্তোষ প্রকাশ

মিয়ানমার থেকে ২০২১ সালের পর আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেনি বলে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর প্রতিবাদে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ও জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার ও তৌফিক হাসানের উপস্থিতিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে এ অসন্তোষের কথা জানানো হয়েছে।

ইউএনএইচসিআরের প্রকাশ করা প্রতিবেদনে ২০২১ সালের পর মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গা প্রবেশ না করার তথ্য ছাড়াও বলা হয়েছে, বাংলাদেশ অংশে রোহিঙ্গারা পরিকল্পিতভাবে থাকছে। অন্যদিকে, থাইল্যান্ডের সীমান্তে রয়েছে খণ্ডকালীনভাবে।

সূত্র জানায়, বৈঠকে আবাসিক প্রতিনিধিকে বলা হয়েছে, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই, সঠিক তথ্য নয়। আবাসিক প্রতিনিধি বাংলাদেশের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটা মিয়ানমার ইউএনএইচসিআর করেছে, ঢাকার ইউএনএইচসিআর নয়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর।

সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত কয়েক মাসে মিয়ানমার থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গার তালিকা বাংলাদেশের ইউএনএইচসিআর সরকারকে দিয়েছে।

শুধু তাই নয়, অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গাকে বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনতে সরকারকে চাপ দিচ্ছে। অথচ সেই সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২১ সালের পর মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।