সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জলবায়ু সংকট মোকাবিলায় সাহসী ও বাস্তবসম্মত ধারণা চান পরিবেশ প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

জলবায়ু সংকট মোকাবিলায় সাহসী ও বাস্তবসম্মত ধারণা চান পরিবেশ প্রতিমন্ত্রী

তিন দিনব্যাপী রিজিওনাল কনফারেন্স অব ইয়ুথ (RCOY APAC) ২০২৬-এর উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

উদ্বোধনী বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, এ সম্মেলন থেকে প্রণীত আঞ্চলিক যুব বিবৃতি (Regional Youth Statement) কপ-৩১-এর আগে প্রস্তুত হতে যাওয়া গ্লোবাল যুব বিবৃতিতে (Global Youth Statement) গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই সম্মেলনে অংশ নেওয়া তরুণদের আলোচনা, মতামত ও সুপারিশ বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, “আমি আপনাদের প্রত্যেককে আহ্বান জানাই, খোলামেলা আলোচনায় অংশ নিন, সাহসী চিন্তা করুন এবং বাস্তবসম্মত ও পরিবর্তনমুখী ধারণা তুলে ধরুন। আজ আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছি, তার প্রভাব আপনাদের প্রজন্মকেই বহন করতে হবে।”

যুবকদের মতামতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের সিদ্ধান্ত কীভাবে গড়ে উঠবে, তা নির্ধারণে তরুণদের কণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ সম্মেলন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তরুণদের মধ্যে জলবায়ু বিষয়ে সহযোগিতা ও নেতৃত্বের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে সম্মেলনের আলোচনাগুলো থেকে বাস্তবভিত্তিক ও উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপের নতুন ধারণা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি RCOY APAC 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আমি এই সম্মেলনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং আশা করি, এই সম্মেলন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও শক্তিশালী যুব নেতৃত্ব, অর্থবহ সহযোগিতা এবং উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপকে অনুপ্রাণিত করবে।”

তরুণ প্রতিনিধিদের উদ্দেশে তিনি সম্মেলনটি ফলপ্রসূ, অর্থবহ ও অনুপ্রেরণাদায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

হাসিনাকে ভারতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা বাংলাদেশের

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।