সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জমে উঠেছে পথের বাজার বণিক সমিতির এি- বাষিক সাধারণ নির্বাচন | চ্যানেল খুলনা

জমে উঠেছে পথের বাজার বণিক সমিতির এি- বাষিক সাধারণ নির্বাচন

দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির এি – বাষিকী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ ই মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে পুরো বাজার এলাকা।এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রার্থীরা ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন। প্যানা ও পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো বাজার এলাকা। ৮ টি পদের বিপরীতে নির্বাচন করছেন ২৫ জন প্রার্থী। এরমধ্যে ২ টি পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ২ জন।
এবারের নির্বাচনে যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন সভাপতি পদে বর্তমান কমিটির সভাপতি ডাঃ বিএম আলম (চেয়ার), এছাড়া এফ এম বজলুর রহমান বাবুল (আনারস), মোল্যা আমজাদ হোসেন (সাইকেল), ও মোঃ মিজানুর রহমান হাওলাদার (সিংহ)। সাধারণ সম্পাদক পদে যারা নির্বাচন করছেন তারা হলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ডালিম (ছাতা), ও মোঃ ইয়াছিন মোল্যা (দোয়াত-কলম)। সহ-সভাপতি পদে যারা নির্বাচন করছেন তারা হলেন মোঃ তরিকুল ইসলাম (হাতপাখা), মোল্যা মোঃ আনোয়ার হোসেন (টিউবওয়েল), জাবের মোড়ল (মাছ) ও শাহাদৎ হোসেন (ঘোড়া)। সহ-সাধারণ সম্পাদক পদে যারা নির্বাচন করছেন তারা হলেন মোঃ জসিম মল্লিক (আম), জাহাঙ্গীর সরদার (ফুটবল) ও ডাঃ মোঃ আবিদ শেখ (মোরগ)। সাংগঠনিক সম্পাদক পদে যারা নির্বাচন করছেন তারা হলেন খন্দকার বায়েজিদ (গোলাপ ফুল) ও সাগর বিশ^াস (বাঘ)। প্রচার সম্পাদক পদে যারা নির্বাচন করছেন তারা হলেন রব্বানী ফকির (মোবাইল ফোন) ও মোঃ গোলাম হোসেন (হাতি)। কোষাধ্যক্ষ পদে যারা নির্বাচন করছেন তারা হলেন মোঃ আহাদ আলী শেখ (তালা) ও রাকিব হোসেন (মোমবাতি)। সদস্য পদে যারা নির্বাচন করছেন তারা হলেন আনোয়ার হোসেন (ডাব), কামরুল ইসলাম (মাইক), সোহাগ হোসেন (বই), জহুরুল শেখ (চাবি) ও দিনু রায় (উড়োজাহাজ)। এছাড়া দু’টি পদে দু’জন বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন দপ্তর সম্পাদক পদে মোঃ বাপ্পি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইকবাল হোসেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬১৫টি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

ডুমুরিয়ায় ধান চাষিদের হতাশা, দাম পতন ও বৃষ্টিতে ক্ষতি

খুলনায় ডিবির অভিযানে উইন কোরেক্স সিরাপসহ এক ব্যক্তি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।