সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জবরদস্তি করা ইসলাম সমর্থন করে না : তথ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

জবরদস্তি করা ইসলাম সমর্থন করে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অন্যের ওপর জুলুমের কথা বলেনি। আমাদের নবী করিম (সা.) কখনো অন্যের ওপর জুলুম করেননি, করাকে প্রশ্রয় দেননি, কেউ করলেও তাকে শাস্তি দিয়েছেন। সুতরাং জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া ইসলাম কোনোদিন সমর্থন করে না।

শনিবার (৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের এই জনপদে ইসলাম কায়েম হয়েছে কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে নয়, অলি-আউলিয়াদের মাধ্যমে এখানে ইসলাম কায়েম হয়েছে। সুতরাং আজকে অনেকে ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদেরকে বিপথগামী করে। সেগুলোর বিরুদ্ধে আলেমসমাজের সোচ্চার ভূমিকা রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, এই দেশ সবার। সব মত এবং দলের মানুষের। সবাই মিলে যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। মাদকাসক্তির পাশাপাশি আমাদের কিশোর-তরুণদের মাঝে ফেসবুক আসক্তি দেখা দিয়েছে। কিশোরদের হাতে হাতে মোবাইল ফোন, কিন্ত মা-বাবা খবর রাখেন না সন্তানরা মোবাইলে কী করছে। এ জন্য আমি মনে করি, যৌতুক ও মাদকের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তির বিরুদ্ধেও কথা বলা প্রয়োজন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।