সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জনগণকে উদ্বুদ্ধকরণে খুলনায় প্রথম করোনার ভ্যাকসিন নিতে চান সাংবাদিক ফরিদ রানা | চ্যানেল খুলনা

জনগণকে উদ্বুদ্ধকরণে খুলনায় প্রথম করোনার ভ্যাকসিন নিতে চান সাংবাদিক ফরিদ রানা

জনগণকে সচেতন,ভীতিদূরকরণ ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে খুলনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন বা টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নির্বাহী সদস্য, দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার বটিয়াঘাটার কৃত্বি সন্তান এসএম ফরিদ রানা।
একান্ত আলাপচারিতায় তিনি বলেন, প্রিয় মাতৃভূমি খুলনা জেলার মানুষদের মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য সরকারের দেওয়া ভ্যাকসিন বা টিকা এই অঞ্চলে প্রথম আমি নিতে চাই। কারন জনসাধারণের মাঝে কিছু ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে। যার ফলে এই টিকা নিতে অনেকে ভয় পাচ্ছে। সেকারনে তৃণমূল পর্যায়ে জনগণকে সাহস, উদ্বুদ্ধ ও ভয়-ভীতি দূর করতে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে খুলনায় প্রথম টিকা নিতে চাই। আমি মনে করি এর ফলে মফস্বল জেলা শহরের এবং তৃণমূল পর্যায়ে জনগণ টিকা নিতে আগ্রহ পাবে। আমি খুলনার সংশ্লিষ্টদের নিকট দাবী করবো,এই অঞ্চলের গণমাধ্যমের কর্মীদের মধ্যে আমাকে সবার আগে টিকা দেওয়া হোক।
উল্লেখ্য, সাংবাদিক এসএম ফরিদ রানা খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের কৃত্বি সন্তান। সাপ্তাহিক খুলনার বাণী পত্রিকায় হাতে খড়ির মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে দৈনিক সেবক,গ্রামের কাগজ, প্রবর্তন ও যুগান্তর পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।