সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির বাবা | চ্যানেল খুলনা

ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির বাবা

গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক বাবা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (২৫)। তিনি প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া (আটিপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ছেলে আনোয়ার হোসেনকে প্রায় সাত বছর আগে মালয়েশিয়াতে পাঠান বাবা মোহাম্মদ আলী। প্রবাস থেকে ফিরে ছেলে আনোয়ার হোসেন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর আনোয়ার সুস্থ হলে তাকে আবার সৌদি পাঠিয়ে দেওয়া হয়।

তিন বছর প্রবাসজীবন কাটিয়ে গত এক বছর আগে বাড়িতে আসেন আনোয়ার। পরে আবার মাদকাসক্ত হয়ে পড়েন এবং বাবার জমানো টাকা খরচ করে ফেলেন। এরপর প্রায়ই বাবার কাছে থেকে টাকা চেয়ে নিতেন। না দিলে বাড়িতে ভাঙচুর করতেন এবং মারধর করতেন। এ সময়ের মধ্যে বাবাকে না জানিয়ে ছেলে কৃষক বাবার ৮টি গরু এবং বাড়ির পুকুরের মাছ বিক্রি করে ফেলেন।

মঙ্গলবার বিকেলে আনোয়ার গোয়ালঘরে গিয়ে তাদের ১১টি গরুকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। বাবা গরু পেটাতে ছেলেকে নিষেধ করেন। এ সময় ছেলে বাবাকে বলে ‘তোমাকেও মেরে ফেলব’। একপর্যায়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং বাবার গায়ে হাত তোলেন।

এ নিয়ে বাবার মনে ক্ষোভ জন্ম নেয় এবং সেদিন রাত ৩টার দিকে ঘুমন্ত ছেলেকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে সকালে বাবা নিজেই থানায় উপস্থিত হয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি খুন, আহত দাদা হাসপাতালে

ঘেউ ঘেউ করায় কুকুরকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

কারাগারে অসুস্থ দীপু মনি, মেডিকেল ঘুরে ফিরলেন মুন্সিগঞ্জ কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।