সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালায় র‌্যালি | চ্যানেল খুলনা

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালায় র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালায় ছাত্রদল আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। বুধবার (১ জানুয়ারি) বিকালে তালা বাজার পুরাতন ফুটবল মাঠ থেকে এ কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি উপশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও (তালা – কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসকে ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের,তালা উপজেলা যুবদলের আহবায় মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, ফারুক জোর্য়াদ্দার,ছাত্রনেতা মেহেদী হাসান,তালা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের ঐতিহ্য তুলে ধরা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।