সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাগল ছিনতাই চেষ্টার মামলায় ছাত্রলীগের তিন কর্মী কারাগারে | চ্যানেল খুলনা

ছাগল ছিনতাই চেষ্টার মামলায় ছাত্রলীগের তিন কর্মী কারাগারে

চ্যানেল খুলনা ডেস্কঃ ২১২টি ছাগল ছিনতাই চেষ্টার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আজমী তান্নাসহ নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মোঃ হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হামিদুর রহমান জানান, গত ১২ আগস্ট ইয়াসির আরাফাত, জাহিদুল ইসলাম ও মোঃ রায়হানকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক। রিমান্ড শেষে গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদের হাজির করা হলে মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি জানান, এ ছাড়া গতকাল এ তিন আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক আগামী ২০ আগস্ট জামিন শুনানির দিন ধার্য করেন।
এদিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শরীফুল ইসলাম বলেন, ছাগল ব্যবসায়ী সাইফুল ইসলাম গত ১১ আগস্ট নয়জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ৫১। মামলায় ইয়াসির আরাফাত, জাহিদুল ইসলাম ও মোঃ রায়হানকে গ্রেফতার দেখানো হয়। ওই তিন আসামিকে আটক করে র‌্যাব-২ থানায় সোপর্দ করে।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম

রাজধানীতে থাকবে গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টিহীন ঢাকায় আজও দাপট থাকবে গরমের, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।