সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছবি তুলতে গেলে মোবাইল কেড়ে নিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ | চ্যানেল খুলনা

ছবি তুলতে গেলে মোবাইল কেড়ে নিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ

হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির কাউন্সিলের ছবি তুলতে গেলে যুগান্তর প্রতিনিধি বাহুবল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের হাতে থাকা মোবাইল কেড়ে নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার বেলা আড়াইটায় কাউন্সিলের ভোট কেন্দ্রের ভিতরের অগোছালো ভোট গ্রহণের ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকের মোবাইল কেড়ে নেন। পরে তিনি মোবাইল ফোন ফেরত দেন।

জানা গেছে, বাহুবল উপজেলা বিএনপির কাউন্সিল চলছিল। নেতা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রের ভিতর ভোটার ছাড়াও বিভিন্ন ধরনের নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। এ খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। পরে ছবি তুলতে গেলে সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের হাতে থাকা মোবাইল কেড়ে নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার এমন আচরণে ক্ষুব্ধ বাহুবলের সাংবাদিকরা।

প্রসঙ্গত, দীর্ঘ এক যুগ পর বাহুবল উপজেলা বিএনপির কাউন্সিল চলছিল। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।