সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চোর চক্রের প্রধানকে গ্রেপ্তার করায় ওসির বাড়িতে চুরি | চ্যানেল খুলনা

চোর চক্রের প্রধানকে গ্রেপ্তার করায় ওসির বাড়িতে চুরি

চট্টগ্রামের চকবাজার থানার ওসির গ্রামের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় বাসিন্দারা টের পেয়ে চোর বলে চিৎকার করলে গুলি ছুড়ে পিকআপে গরু নিয়ে পালিয়ে যায় চোরেরা। রোববার (২ মার্চ) রাত সোয়া একটার দিকে কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কে পূর্হাব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ নামক এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

মাস্টার আহমদ কবিরের ছেলে, মনিরুল কবির রাশেদ গরুগুলো পালন করতেন। তার বড়ভাই জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি।

সম্প্রতি চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেপ্তার করেন থানার ওসি জাহিদুল কবির।

স্থানীয়দের ধারণা, সেই ক্ষোভ থেকেই ওসির গ্রামের বাড়ি থেকে গরু লুট করার ঘটনা ঘটে থাকতে পারে। চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা এখন অহরহ। গরু চুরির জন্য অনেককে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।

পেকুয়া থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।