সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃ চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আলাউদ্দিন মণ্ডল ওরফে আলা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার সকালে সদর জেলার গাইদঘাট সড়কের বনানিপাড়া রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

আলাউদ্দিন মণ্ডল গাইদঘাট দক্ষিণপাড়ার মৃত মিনাজ উদ্দিন মণ্ডলের ছেলে।

নিহতের পরিবার জানায়, সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। চুয়াডাঙ্গা-গাইদঘাট সড়কের বনানিপাড়ার অদূরে রেলগেটের কাছে পৌঁছলে খুলনা থেকে ছেড়ে আসা মেইলট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দীন যুগান্তরকে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১৪

তীব্র গরমে চুয়াডাঙ্গায় গলে যাচ্ছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।