সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চুরির অভিযোগে শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা | চ্যানেল খুলনা

চুরির অভিযোগে শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা

লক্ষ্মীপুর সদর উপজেলায় ৮০০ টাকা চুরির অভিযোগে দুই শিশুকে মারধরের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এ সময় এক শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।

এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ মার্কাস মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো-সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস সহিদের ছেলে মুজাহিদ হোসেন (৯) এবং ভবানীগঞ্জের চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে জিহান হোসেন (১২)।

নির্যাতিত শিশুদের স্বজনরা অভিযোগ করেন, নির্যাতনের পর তাদের খবর দেওয়া হয়। শিশুদের ছাড়িয়ে নিতে মনির তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরে আহত অবস্থায় শিশুদের উদ্ধার করে রাত ১১টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত দোকানি মনির হোসেন নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার ক্যাশ থেকে ওরা ৮০০ টাকা চুরি করেছে। সেটা স্বীকারও করেছে। আমি শুধু একটা থাপ্পড় দিয়েছি, হাত বেঁধে মারধর বা সিগারেটের ছ্যাঁকা দেওয়ার বিষয় আমি জানি না।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুদের ওপর নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিরিয়ানি খাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক পলাতক

আবাসিক ভবনে ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত

চুরির অভিযোগে শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা

থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগ যুব জামায়াতের নেতার বিরুদ্ধে, ওসিসহ আহত ৮

ছেলেকে চোর সন্দেহে মা-বাবাকে মারধর, অপমানে মায়ের ‘আত্মহত্যা’

টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।