সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দুই ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রিজ সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেল সড়কের পাশে রেখে ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে নগদ টাকা আদায় করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলেন। পরে ডিবি লেখা জ্যাকেট পরিহিত অবস্থায় দুইজনকে আটক করা হয়। এসময় তাদের আরও ২-৩ জন সহযোগী পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ (৩৫) এবং কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান (২৯)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ডিবি পুলিশের পরিচয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের আটকের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় তেল-ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১৪

তীব্র গরমে চুয়াডাঙ্গায় গলে যাচ্ছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।