সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক কমিটির নির্বাচন সম্পন্ন | চ্যানেল খুলনা

চিতলমারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক কমিটির নির্বাচন সম্পন্ন

বাগেরহাটের চিতলমারীতে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে রতন কুমার গোলদার ছাতা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে অধ্যক্ষ মোহাসীন রেজা, সাধারণ সম্পাদক পদে ইব্রাহীম ফকির ও কার্য নির্বাহী সদস্য হিসেবে অজিউর রহমান, ইব্রাহীম শেখ, ও বিপদ ভঞ্জন মণ্ডল নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম জানান, শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১ হতে বিকাল ৪ পর্যন্ত উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৮৫ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ। এর মধ্যে রতন কুমার গোলদার ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন কালব এর সহকারী জেলা ব্যবস্থাপক সঞ্জয় দত্ত, চিতলমারী উপজেলা ব্যবস্থাপক হারুন অর রশীদসহ কো-অপারিটিভ ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।