সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ | চ্যানেল খুলনা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ মুখে কালো কারে বেঁধে ইসলায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ জানানো হয়।

এ সময় ইসরায়েলের সকল ধরণের পণ্য বয়কট করার ঘোষণা দিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর, ও সাবেক সদস্য সচিব ইমরান মিরাজ। বিক্ষোভ সমাবেশ শেষে অবিলম্বে এই বর্বরোচিত হামলা বন্ধের দাবীতে ও ইসরায়েলদের সকল পণ্য বয়কট করার ঘোষণায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।