সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীর শেরে বাংলা কলেজের নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ | চ্যানেল খুলনা

চিতলমারীর শেরে বাংলা কলেজের নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাসুদেব চন্দ্র সাহা বৃহস্পতিবার (১২ নভেম্বর) অবসর গ্রহণ করায় তাঁর স্থানে নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিসেবে অত্র কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক স্বপন কুমার চৌধুরীকে স্থলভিষিক্তকরণ করা হয়েছে । বৃহস্পতিবার দুপুর ২ টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সদ্য বিদায়ী অধ্যক্ষ বাসুদেব চন্দ্র সাহা নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার চৌধুরীর হাতে দায়িত্ব অর্পণ করেণ। এ সময় শেরে বাংলা কলেজের অধ্যাপকম-লী ও কলেজ স্টাফগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাগেরহাট জেলা প্রশাসক ও শেরে বাংলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় বিধি মোতাবেক সর্বসম্মতিক্রমে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক স্বপন কুমার চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত গৃহিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।