সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর রফিকুল ইসলাম তাপস খুলনা ওয়াসা বোর্ডের সদস্য মনোনিত | চ্যানেল খুলনা

চিতলমারীর রফিকুল ইসলাম তাপস খুলনা ওয়াসা বোর্ডের সদস্য মনোনিত

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস খুলনা ওয়াসা বোর্ডের সম্মানিত সদস্য মনোনিত হয়েছেন। ৩ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির পক্ষে সিনিয়র সহকারী সচিব প্রত্যয় হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পত্রে আরো বলা হয় জনস্বার্থে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃকিক সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপসকে খুলনা ওয়াসা বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস ইতোপূর্বে কেন্দ্রীয় আইডিবির দুই বারের সহ-সভাপতি, খুলনা জেলার বর্তমান সভাপতি, ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।