সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীর চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ২৫ ইভেন্টে কৃতিত্ব অর্জন | চ্যানেল খুলনা

চিতলমারীর চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ২৫ ইভেন্টে কৃতিত্ব অর্জন

বাগেরহাটের চিতলমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা পর্যায়ে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় সর্বমোট ২৫ টি ইভেন্টে কৃতিত্ব অর্জন করেছে। এলাকার স্বনামধন্য বিদ্যাপীঠটি এ বছর উপজেলায় মাধ্যমিক ভোকেশনাল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনোনতি হয়েছে। একইসাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনিত হয়েছেন। এছাড়াও এ বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী, ইংরেজী রচনা,বাংলা রচনা,নজরুল গীতি,জারী গানে প্রথম স্থান অর্জনসহ সর্বমোট ২৫ টি ইভেন্টে কৃতিত্ব অর্জন করে। উল্লেখ্য ইতোপূর্বেও চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় বিভিন্ন সময়ে ৯ বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরস্কার অর্জন করেছে। বিগত বছর গুলোর ন্যায় এ বছরও বিদ্যালয়টি বিভিন্ন বিষয়ে সফলতা অর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।