সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে ৫ সহস্রাধিক ইয়াবাসহ মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

চিতলমারীতে ৫ সহস্রাধিক ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাগেরহাটের চিতলমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৫ সহস্রাধিক ইয়াবাসহ মোঃ বাবুল শেখ (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়ছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ৬ টায় উপজেলার কলাতলা ইউনিয়নের মচরচিংগুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর বসত বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা, নগদ ১১ হাজার ৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, একাধিক রামদা ও হাতুড়ী উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ বাবুল শেখ চরচিংগুড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত মোঃ বাবুল শেখের বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন, সিমকার্ড, রামদা ও হাতুড়ী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আটকৃত মোঃ বাবুল শেখকে আদালতে প্রেরণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।