সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় বাগেরহাট জেলা ট্যাক্সি অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সংগঠনের প্রধান কার্যালয় থেকে একটি ‌র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় বাগেরহাট জেলা ট্যাক্সি অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফজল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল খানের সঞ্চালনায় এক পথ সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কালাম শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল, সাংগঠনিক সম্পাদক কালাম দাড়িয়া, কোষাধ্যক্ষ নূর হোসেন খান, দপ্তর সম্পাদক হীরক ফকির, প্রচার সম্পাদক সোহাগ খান প্রমুখ।

পথ সভায় বক্তারা ট্যাক্সি অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিকদের স্বার্থ সংশ্লিস্ট বিভিন্ন বিষয় তুলে ধরেণ। এ সময় সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

ফকিরহাটে ধর্ষণ মামলার আসামী যশোর থেকে গ্রেপ্তার

বাগেরহাটের শ্রেষ্ঠ অদম্য নারী পদকে ভূষিত হলেন চিতলমারীর রুনা গাজী

ফকিরহাট বেগম রোকেয়া দিবস পালিত

বাগেরহাটের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল

মোংলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।