সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

চিতলমারীতে হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় ও ৩ নং হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চর শৈলদাহ গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শোয়েল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, সাবেক চেয়ারম্যান আজমীর কাজী, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক টিপু, ইউপি সদস্য ওহিদুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী নওশের, কাজী নাজমুল ইসলাম ডালিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।