সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শেখ রাসেল দিবসে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ রাসেল দিবসে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

বাগেরহাটের চিতলমারীতে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় নবলোক পরিষদের কৈশোর কর্মসূচীর আওতায় খাসেরহাট কিশোর ক্লাবের সদস্যদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মোঃ আলতাফ হোসেন, পরিচালক (নিরীক্ষা) এম শফিকুল ইসলাম, কর্মসূচী সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, কৈশোর কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম অফিসার পুলক চন্দ্র সরকার, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পংকজ রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ।
এছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে নবলোক পরিষদরে উদ্যোগে বিভিন্ন এলাকায় দুঃস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।