সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় | চ্যানেল খুলনা

চিতলমারীতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সাথে চিতলমারী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় চিতলমারী সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেণ। একই সাথে তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খানম, শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, কালিদাস বড়াল ডিগ্রি কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়, সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খান, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।