সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে রাজনৈনিক দক্ষতা উন্নয়ন সেমিনার ও করোনা যোদ্ধা সংবর্ধনা | চ্যানেল খুলনা

চিতলমারীতে রাজনৈনিক দক্ষতা উন্নয়ন সেমিনার ও করোনা যোদ্ধা সংবর্ধনা

বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে রাজনৈতিক দক্ষতা উন্নয়ন সেমিনার ও করোনাযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের অনুপ্রেরণায় মঙ্গলবার সকাল ১১ টায়  খাসেরহাটের সাথী ক্লাব চত্বরে চরবানিয়রী ও সন্তোষপুর ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রসুল মাঝির সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক  শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, সুখময় ঘরামী, যুগ্ম সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, কোষাধ্যক্ষ মকবুল হোসেন মুন্সী, উপজেলা  আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সদস্য সচীব এস এম এ শোয়েল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।