সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে রাজনৈতিক দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে রাজনৈতিক দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন ফাউ-েশনের উদ্যোগে রাজনৈতিক দক্ষতা উন্নয়ন সেমিনার ও করোনাযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের অনুপ্রেরণায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিবপুর ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নের্তৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে শিপবুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম মুন্সী, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, দপ্তর সম্পাদক বিধান ব্রহ্ম, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সদস্য সচিব এস এম এ শোয়েল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।