সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পীযূষ কান্তি রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক শোয়েল মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পংকজ রায় প্রমুখ। খেলায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।