সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে তিন দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেণ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় পরিচালক এ এস এম আব্দুল হক।

এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ খসরু আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুননেছা, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির স্থায়ী দাতা সদস্য শহিদুল ইসলাম সোহেল, বড়বড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জয় ম-ল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক শফিকুল ইসলাম, সেলিম রেজা, সাব্বির হোসেন, আসমত আলী টিটো ফকির প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।