সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ | চ্যানেল খুলনা

চিতলমারীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ

বাগেরহাটের চিতলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন ও পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়সহ অনুদানের অর্থ প্রদান করেণ।

এ সময় তিনি তারেক রহমানের বিভিন্ন বার্তা পৌছে দিয়ে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন কথা নেই সবাই আমরা বাংলাদেশী। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠাণ্ডু, বিএনপি নেতা ব্যারিষ্টার ফিরোজ আহমেদ প্রমুখ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শরিফুল হাসান অপু, শিপন মুন্সী, শোয়েব হোসেন গাজী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ ইমরান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব আসাদুজ্জামান আছাদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।