সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটের চিতলমারীতে র‌্যালী, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বর্ণাঢ্য নাানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেল ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান জাদু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির।

চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাশিনাথ বৈরাগীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ শামীম শেখ, মোঃ লিসন শেখ, মোঃ সাঈদ শেখ, মোঃ মতিয়ার ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইয়াসিন ফকির, মোঃ হাফিজুর শেখ ও মোঃ মোজাহার আলী শেখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী চিতলমারী সদর বাজরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।