সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বন্যপ্রাণী রক্ষায় অভিযান, দুই ব্যবসায়ীকে অর্থদন্ড | চ্যানেল খুলনা

চিতলমারীতে বন্যপ্রাণী রক্ষায় অভিযান, দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

বাগেরহাটের চিতলমারীতে বন্যপ্রাণী রক্ষা করতে ভ্রাম্যমান আদলত অভিযান চালিয়েছেন। এ সময় ভ্রাম্যমান আদালত দুই কচ্ছপ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম জানান, বুধবার বিকালে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে ৩৯ টি জীবিত কচ্ছপ ও কচ্ছপ কাটার যন্ত্রপাতিসহ বকুল হীরা (৫০) ও সুভাষ হালদার (৬০) কে আটক করা হয়। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ধারা মতে দুই জনকে মোট ১০ হাজার টাকা অর্থদ- করে জব্দকৃত কচ্ছপ মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী প্রায় বিলুপ্ত প্রাণী হিসেবে কচ্ছপ ধরা ও বিক্রি করা দ-নীয় অপরাধ। যারা এ ধরণের কাজের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।