সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী বড়বাড়িয়া ইউনিয়ন | চ্যানেল খুলনা

চিতলমারীতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী বড়বাড়িয়া ইউনিয়ন

বাগেরহাটের চিতলমারীতে তিন দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় কলাতলা ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে বড়বাড়িয়া ইউনিয়ন বিজয়ী হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫ টায় বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী ও চিতলমারী অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান সর্দার মাসুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সী, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ব্যাংকার হরিদাস মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন হীরা প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের উদ্যোগে ও চিতলমারী ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিন দিন ব্যাপী এ খেলায় উপজেলার ৭ ইউনিয়নের অনুর্ধ ১৭ এর খেলোয়ারদের অংশ গ্রহণ করেন। টুর্ণামেন্টটি পরিচালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়াবীদ মোঃ জাহাঙ্গীর হোসেন বিন্দু ও সুকুমার মন্ডল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।