সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রচনা বিজয়ীদের পুরস্কার প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রচনা বিজয়ীদের পুরস্কার প্রদান

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লেখা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্কুল ও কলেজ পর্যায়ে রচনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধরণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়ের মোল্লা, সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ, শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রবীন হীরা প্রমুখ। এ রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।